ফায়ার সার্ভিস
গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, কাজ করছে ৮ ইউনিট
গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সালথায় আগুনে দোকান পুড়ে ৪০ লাখ টাকার ক্ষতি দাবি ব্যবসায়ীদের
ফরিদপুরের সালথা উপজেলার বড়দিয়া বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে গট্টি ইউনিয়নের বাজারটিতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার হারবাল বিভাগে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের একজন কর্মী শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন।
টঙ্গীতে কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট, পাশের ভবনেও ছড়িয়েছে
গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন পাশের একটি চারতলা ভবনেও ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। ঘন ধোঁয়া, প্রচণ্ড তাপ ও রাসায়নিকের তীব্র গন্ধে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
চকবাজারে প্লাজার আগুন নেভাতে লাগল ৩৭ ঘণ্টা
রাজধানীর চকবাজারের মুনসুর খান প্লাজায় লাগা আগুন ৩৭ ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আগুন নির্বাপণের কাজ শেষ হয়।